• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:৩৯
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:৩৯

9633325

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
‎ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন ভবন থেকে বংকিরা স্কুল মোড় ভায়া আসাননগর সড়কটির নির্মাণকাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘ ৩২ বছর পর সড়কটির মাঝখানের প্রায় ৭০০ মিটার নতুন করে নির্মাণ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, ১৯৯৪ সালে ঝিনাইদহের উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত প্রয়াত মসিউর রহমানের উদ্যোগে রাস্তাটির সলিং কাজ শুরু হয়। সে সময় পর্যায়ক্রমে ১৬ লাখ ও পরে ১৯ লাখ টাকার বরাদ্দ এনে সড়কটির উন্নয়ন করা হয়। তবে পরবর্তীতে রাস্তাটির একটি অংশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা ভেঙে চুরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা বাধ্য হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রাম হয়ে দশমাইল বাজার ঘুরে ঝিনাইদহে যাতায়াত করতেন, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিত।আসাননগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যংকার সিরাজুল ইসলাম জানান, দুই পাশের সড়ক পিচঢালা হলেও মাঝখানের এই অংশটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এতে করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আসিফ কাজল এলজিইডির ঝিনাইদহ ও হেড অফিসে একাধিকবার তদবির করে অবশেষে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়নে ভূমিকা রাখেন। ১৯৯৪ সালেও তিনি এই সড়কের প্রাথমিক উন্নয়ন কাজ শুরু করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। এলাকার ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ জানান, সড়কটির নির্মান কাজ শেষ হলে ঝিনাইদহ শহরের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com