• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা ও যমুনা সেতুতে এক দিনে টোল আদায় ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা

প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৩:৩৯
আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৩:৩৯

9630

পদ্মা ও যমুনা সেতুতে এক দিনে টোল আদায় ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

এক দিনে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপারের নতুন মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)৷

শুক্রবার (২০ মার্চ) সকালে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গৃহীত বিশেষ ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতু ও যমুনা সেতু- দুই সেতুতেই সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন পারাপারের রেকর্ড হয়েছে।

সংস্থাটি জানায়, ২০২৬ সালের প্রথম তিন দিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ১ লাখ ৮০২টি। এ সময়ে টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা; ২০২৫ সালে যা ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, যমুনা সেতুতে ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যা আগের বছরের সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টিকে ছাড়িয়ে গেছে। একই দিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা; ২০২৫ সালে এ অঙ্ক ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক ও সহজ করতে কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহনের চাপ বাড়লেও এবার বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজট দেখা যায়নি। উন্নত ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগে এই সাফল্য এসেছে বলে দাবি সংস্থাটির।

ঈদযাত্রা সামনে রেখে টোল লেন বাড়ানো, নন-স্টপ ইটিসি চালু, মোটরসাইকেল লেন বৃদ্ধি, সার্বক্ষণিক মনিটরিং, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং যাত্রীসেবার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, এসব পদক্ষেপের ফলে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com