• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আগামীর বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে: আমিনুল হক

প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৫:৫০
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৫:৫০

960008

আগামীর বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে: আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর পল্লবীর বাইতুস সুজুদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

দেশবাসীসহ তার নির্বাচনি এলাকার সাধারণ মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান আমিনুল হক।

তিনি বলেন, এই পবিত্র ঈদের দিনে সবাই যেন একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

আমিনুল হক বলেন, আগামীর রাজনীতিতে সুস্থ ধারার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com