• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৬:০২
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৬:০২

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এই পবিত্র ঈদুল ফিতর অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের মির্জা ফখরুল এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে হেঁটে যাবো।

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া ঈদকে বিষাদময় বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মূল প্যান্ডেলে ৩৫ হাজার মুসল্লিসহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় এক লাখ মানুষ জামাতে অংশ নেন।