• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১১:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১১:৪১

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহীত
পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচেও হেরেছে পাকিস্তান। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই ‘বি’ গ্রুপ থেকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ভারতও পা রেখেছে শেষ চারে।

মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। আগামীকাল (২৭ মার্চ) একই ভেন্যুতে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। ম্যাচটি হবে দুদলের জন্য গ্রুপসেরা হওয়ার লড়াই।

এর আগে, বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল পাকিস্তান। দুটি গোলই করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভান।

উল্লেখ্য, বাংলাদেশ প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।