• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক দুই সেনা কর্মকর্তা মাসুদ–খালেদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:২০
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:২০

9600002 3

সাবেক দুই সেনা কর্মকর্তা মাসুদ–খালেদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি মামুন খালেদকে গুমের মামলায় ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে সংঘটিত জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য সময় চান। শুনানি শেষে তাদের হাজিরের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচদিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com