• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৩:২০
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৩:২০

9633329850

শরীয়তপুরে স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
দেশব্যাপী সরকারের খাল খনন কর্মসূচীর অংশ হিসেবে আজ শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর মৌলভিকান্দি কীর্তিনাশা নদী পাড় হয়ে পূর্ব কান্দির দিকে সুবেদার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন করেছেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। তিনি প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার সকাল ১১টায় এ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডি নিবার্হী প্রকৌশলী রাফেউল ইসলামসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলজিইডির কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
৬১ লাক্ষ ৫৪ হাজার ৭০ টাকা ব্যয়ে এলজিইডি ৪ হাজা ৫৫৫ মিটার দৈর্ঘ্য এ খাল খনন কাজটি বাস্তবায়ন করছে। খালটি পুনঃখনন করা হলে শুকনো মৌসুমে সংশ্লিষ্ট এলাকায় কৃষকরা ধান,সবজি,ও অন্যান্য ফসল উৎপাদন করতে পারবে। এলাকার মানুষ খালে মাছ চাষ করতে পারবে। যাতে অতিরিক্ত আয় বৃদ্ধি করবে। খালে পানি ধারন বা নিষ্কাশনে সাহায্য করবে। ফলে হঠাৎ বন্যার ঝুকিঁ কমবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com