• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মির্জা আব্বাস আগের চেয়ে ভালো, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:২৭
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:২৭

9633329

মির্জা আব্বাস আগের চেয়ে ভালো, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেদিনই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৮ দিন সিসিইউতে থাকার পর শুক্রবার ভোরে কেবিনে নেয়া হয়েছে।’

চিকিৎসকের পরামর্শে তিনি সবার সঙ্গে একটু একটু কথা বলতে পারছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

সিনিয়র এই দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com