• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:৩৭
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:৩৭

96329852

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ক্ষমতাসীন বিএনপি সরকার জুলাই সনদের পক্ষে জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, “আমরা জুলাই সনদে ‘হ্যাঁ’-এর পক্ষে। আমরা অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করতে চাই। দেশের ৫৫ শতাংশ মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। ওই ৫৫ শতাংশের ৫১ শতাংশ আমাদের এবং বাকি ৪ শতাংশ আমাদের বিদ্রোহী প্রার্থীদের। আমরা বিদ্রোহী প্রার্থীদেরও আমাদের আওতায় ভাবি।”

তিনি বলেন, ‘এখন সবাই যেই সংস্কারের কথা বলছেন, বিএনপি ২০২৩ সালেই ৩১ দফায় সেই সংস্কারের কথা উল্লেখ করেছে। সংবিধান একটি দলের পরাজয়ের দলিল, তাই তারা এটি ছিঁড়ে ফেলে নতুন করে লিখতে চায়।’

নুরুল ইসলাম মনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান নিজেকে সাংবিধানের ওপরে নিয়ে গিয়েছিলেন। যুবলীগের নেতা–কর্মীদের লাইসেন্স ছাড়া অস্ত্র তুলে দিয়েছেন। মুক্তিযুদ্ধের পর দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল মুজিব বাহিনী। নিরাপত্তা, আইনশৃঙ্খলার চরম অবনতির পাশাপাশি ছিল দুর্ভিক্ষ।’

তিনি বলেন, ‘১০ লাখ মানুষ যখন দুর্ভিক্ষে মারা গিয়েছে, এমন এক সময় জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। দেশে গণতন্ত্র চর্চা ও প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর গণতন্ত্রের পাশাপাশি মানুষকে খাদ্যের নিশ্চয়তা দিয়েছেন। একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নেন জিয়াউর রহমান।’

বিগত সরকারের আমলে ২৭ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com