• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে জনবান্ধব করতে চায় সরকার: চিফ হুইপ

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:০৬
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:০৬

রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে জনবান্ধব করতে চায় সরকার: চিফ হুইপ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংবিধানকে জনবান্ধব ও কার্যকর করতে সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সোমবার (৬ এপ্রিল) ঢাকাস্থ সংসদ ভবনে তিনি আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চিফ হুইপ এ কথা বলেন।

সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, জুলাই সনদ বাস্তবায়ন এবং কার্যকর সংসদ গঠনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। চিফ হুইপ বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধান সংশোধন অপরিহার্য। তবে সব দলের মতামত নিয়েই সিদ্ধান্ত নেব।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় প্রকাশ করে বলেন, পাশাপাশি প্রধানমন্ত্রী সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে সংসদকে গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করার চেষ্টা করছেন। বিজয়ী হওয়ার পর বিরোধীদলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতির পদ বরাদ্দের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠকে স্টুয়ার্ট জেমস বর্তমান সরকারের জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

চিফ হুইপের এই উদ্যোগ নির্দেশ করে, রাজনৈতিক সংলাপ ও জাতীয় ঐক্যের মাধ্যমে সংবিধানকে জনগণের জন্য আরও গ্রহণযোগ্য ও কার্যকর করা হবে।