• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:৪৯
আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:৪৯

96333365

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে মধ্যনগর উপজেলার শৌলডুয়ারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরমান মিয়া (২৫)। আরমান শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগর উপজেলার রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ কৃষিজমিতে পানি আটকে পড়ে। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন। বাঁধ কাটার পর কিছু সময় পানি বের হলেও একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।

পরে রোববার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক ধসে পড়া মাটি সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।
দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও বাঁধের একটি অংশ ধসে পড়ে। এ সময় অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, বাঁধে মাটিচাপায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও জানান, বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না এবং স্থানীয়রা প্রশাসনকে না জানিয়ে নিজেরাই এ কাজ করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com