• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফেনীতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার প্রধানমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:৫৩
আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:৫৩

9633323

ফেনীতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার প্রধানমন্ত্রীর

ফেনী প্রতিনিধি
ছবি প্রতিনিধি

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের পরিবারকে নতুন ঘর উপহার দিলেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

হারুনুর রশিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর পরামর্শে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোর বাজার এলাকায় হারুনের পরিবারের জন্য নতুন ঘর নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধিদল ঘর নির্মাণের কাজ উদ্বোধন করেন। তারা হারুনের পরিবারের প্রতি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় আবুল কাশেম বলেন, “শহিদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সব সময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্রাংক রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন হারুনুর রশিদ। ২০১৭ সালে তার বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com