জামালপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রবিবার (১২ এপ্রিল) দুপুরের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে গিলে জামিন নামঞ্জুর করে মাদারগঞ্জ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার এ নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামীরা হলেন- জেলা কৃষক লীগের কৃষিপণ্য সম্পাদক হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজি ও বাবর আলী। আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফাজিল হক, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন জুয়েল।
এ বিষয়ে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় রবিবার তারা আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে এসেছিল। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। আসামীরা এখন আমাদের হেফাজতে। কিছুক্ষণের মধ্যে তাদের কারাগারে পাঠানো হবে।












