• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরেক মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৪:২৩
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৪:২৩

9600005 1

আরেক মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রাব্বী হত্যা মামলায় পুলিশের করা শ্যোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত রাব্বি হত্যা মামলায় শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ।

তিনি জানান, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর নিহতের বড় ভাই জামালপুর জেলার অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি করেন। এ মামলার এজাহারে তার নাম নেই, কিন্তু তদন্তে আসামির নাম উঠে এসেছে।

এ মামলায় শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ ৬৯ জনের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

এর আগে সবশেষ গত ২ মার্চ সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আইভীর জামিন নামঞ্জুর হয়। ওই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে আইভীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এ নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় করা মোট ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে।

এর মধ্যে ১০টি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তবে ৫টি মামলার জামিনে চেম্বার আদালতে স্থগিতাদেশ রয়েছে। যা এখনও শুনানি হয়নি।

২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com