• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হামে সারাদেশে এক মাসে মৃত্যু ১৮৬, আক্রান্ত ১৭ হাজার ছাড়াল

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:০৪
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:০৪

9652310

হামে সারাদেশে এক মাসে মৃত্যু ১৮৬, আক্রান্ত ১৭ হাজার ছাড়াল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত এক মাসে (১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত) সারাদেশে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আক্রান্ত হয়ে মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ১৭ হাজার ২৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৭২১ জনের শরীরে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৭১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং নিশ্চিত শনাক্তের সংখ্যা ৮২ জন।

আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। গত এক মাসে এই বিভাগে সন্দেহজনক হামে ৬৮ জন এবং নিশ্চিত হামে ১৭ জনসহ মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন (৪ জন সন্দেহজনক ও ২ জন নিশ্চিত)।

রাজশাহী বিভাগেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে এ পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছেন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যান্য বিভাগের মধ্যে এ পর্যন্ত চট্টগ্রামে ১০ জন, খুলনায় ১০ জন, সিলেটে ৩ জন এবং বরিশালে ২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১০ হাজার ৯৫৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১৩ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com