• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ২:৫৬
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ২:৫৬

9633326 8

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

নিজস্ব প্রতিনিধি
ছবি সংগৃহীত
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে অনন্য দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়।

সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনসার সদস্য। এদিন ঘোষিত ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

মেহেরপুর প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মুজিবনগর দিবস পালনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় খবরের কাগজকে বলেন, ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবসকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সরকারি নির্দেশনা আসেনি। আমরা প্রস্তুত রয়েছি সরকারি নির্দেশনা যেভাবে আসবে সেটি করা হবে। যেহেতু আগামীকাল (আজ) ১৭ এপ্রিল, সে জন্য আজকে (গতকাল) রাত পর্যন্ত আমরা সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com