• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাত

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৪:১৮
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৪:১৮

9605 4

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যরা।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব নেতাদের যোগদানের তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপিতে যোগ দেওয়া অন্যান্য সদস্যরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক, আপ বাংলাদেশের মুখপাত্র শেহরীন সুলতানা ইরা প্রমুখ।

এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা যুক্ত হয়েছেন আজ, তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই মিলে কাজ করব। বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন যুক্ত নেতারা কে কোন দায়িত্ব পালন করবে তা জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি, জনগণের আকাঙ্ক্ষা তথা সংস্কার বাস্তবায়ন, একটি সুন্দর বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করা এবং গণহত্যাকারীদের বিচারসহ সব বিষয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকতে এ সময় একটি সামষ্টিক বোঝাপড়া হচ্ছে। জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষিত সুন্দর রাষ্ট্র বিনির্মাণে কাজ করা আমাদের লক্ষ্য। আজকে তারই অংশ হিসেবে একাধিক প্ল্যাটফর্মের নেতারা এনসিপিতে যোগ দিচ্ছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com