• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দিনকাল কার্যালয়ে দোয়া

প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৯
আপডেট: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৯

তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দিনকাল কার্যালয়ে দোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দৈনিক দিনকাল পরিবারের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, এনডিপি চেয়ারম্যান কেএম আবু তাহের।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম নির্যাতন বন্ধ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

এ সময় দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com