• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

পদ্মার এক কাতল বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:৫৫
আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়া সাড়ে ২৯ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৬৮ হাজার ৮০ টাকায়।

সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনেন ওই জেলে। মাছটি ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।

ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি কিনে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে অনলাইন যোগাযোগ করে এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। খুশির খবর হলো বিশাল আকৃতির কাতলসহ অন্যান্য প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলে এখনো রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম