• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ২ তরুণের

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:০৬
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:০৬

963333326

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ২ তরুণের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (১৭) সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং নিহত সোহান আহমেদ (১৭) একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর হোসেন বলেন, ‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com