• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জ্বালানি সংকটে দেশ বিপর্যস্ত, সরকার বাস্তবতা অস্বীকার করছে: গোলাম পরওয়ার

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:০১
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:০১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রী বলেন দেশে কোনো সংকট নেই; অথচ পাম্পে লাইন কিন্তু কমছে না।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নোট অব ডিসেন্ট বাদে সব মানব, এর কোনো মানে হয় না। এটা জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোট আগে করতে দেয়নি।

তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ দশটি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অব ডিসেন্টের কথা বলে তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে সরকার বিরোধীদের ওপর দায় চাপিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধীদলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ব্যর্থতা ঢাকতে সহিংসতার দিকে দেশকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল নিজেরাই, অথচ শিবিরের ওপর দোষ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম