• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনে রাখবেন গরম পানি কিন্তু ডিমকে শক্ত করে ফেলে : আলাল

প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৯
আপডেট: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৯

960002365 1

মনে রাখবেন গরম পানি কিন্তু ডিমকে শক্ত করে ফেলে : আলাল

ক্ষমতাসীন আওয়ামী লীগের নিজেদের কোন্দল মেটানোর ক্ষমতা নাই বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘ঘরের আগুন নিভানোর ক্ষমতা যাদের নাই তারা দেশ শাসন করবে কিভাবে। আসলে তারা নিজেদের শরীরের থুথু অন্যের গায়ে মেলাতে চায়।’

রবিবার (৪ সেপ্টেম্বর) নয়া পল্টন বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লী‌গের উদ্দেশ্যে আলাল বলেন, আপনারা বলেছেন সরকার কঠোর হয়েছে। এই কঠোরতা আমরা বহু দেখেছি। কঠিন হবেন? কঠিন হওয়ার অনেক উপাদান আছে। মনে রাখবেন গরম পানি কিন্তু ডিমকে শক্ত করে ফেলে। আবার এই পানিই শক্ত আলুকে নরম করে ফেলে। জাতীয়তাবাদী যুবদল হচ্ছে সেই গরম পানি। আলুকে নরম করে দেবে সেদ্ধ করে। এরপরে বিএনপির পরিবারে যারা আছে তারা সবাই মিলে এই আলুকে ভর্তা বানিয়ে দেশের সকল জনগণকে খাওয়াবে।

তিনি বলেন, আফসোস লাগে যখন দেখি বুবুর দরবারে সব চোরের মেলা। ভোট চোর, টাকা চোর, জনগণের অধিকার চোর, বিদেশে টাকা পাচার করা চোর, হরেক রকমের চোরদের নিয়ে একটা মেলা বসিয়েছে এ সরকার। আর এ চোরদের প্রশ্রয় দিতে গিয়ে যেখানে যেটা করা লাগে সেটা করছে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘গতকাল দেখলাম এক হাম্বা বিদেশে বসে খোঁজেন খাম্বা, হাম্বা বলেন খাম্বার সাথে আমাদের নেতা নাকি জড়িত। আরে হাম্বা আপনি যে খোঁজেন খাম্বা সেই খাম্বাতো কাজী নাবিল আহমেদ। নাবিল তো এখন আপনাদের এমপি,নৌকার এমপি। তারেক রহমানকে পাইলেন কোথায়? গিয়াস উদ্দিন মামুনকে কোথায় পাইলি? যে খুঁটি বানিয়েছেন কাজী নাবিল সে তো দাপটের সাথে আওয়ামী লীগের এমপি হয়েছেন।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, গতকাল কক্সবাজারের এক এমপির প্রায় কাপড়-চোপড় খুলে ফেলেছিল যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঢাকা কলেজেও কুস্তি প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতায় নাক কান ফাটিয়ে ফেলেছে। এক জ‌নের কা‌নের ন‌তিও ছি‌ড়ে নি‌য়ে গে‌ছে কামড়া‌য়ে। রাজধানীর এক‌টি থানার চুরি বন্ধ করতে পারে না এরা। পার‌বে কেম‌নে নিজেরা চুরি করে এই জন্য অন্যরা উৎসাহিত হয়। সেই চুরি ঢাকতে গিয়ে আজ শাওনদের হত্যা করা হচ্ছে। নূরে আলমদের হত্যা করা হচ্ছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই মামলা দিয়ে কোন লাভ হবে না।

তি‌নি ব‌লেন, পুলিশের মধ্যেও চোর আছে। রমনা মডেল থানার ওসিকে দুদক তলব করেছে। এই ওসি কিছুদিন আগেও আমাদের নামে ভুয়া মামলা দিয়েছেন। এখন তার নামেও মামলা দিয়েছে এই সরকার।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, বিএনপির উপদেষ্টা মণ্ডলী সদস্য জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com