• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৪:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৪:৩৯

965920

শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা এবং মহানগর ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ এবং সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।


এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন— সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। তিনি বলেন, শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর শিবিরের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


সমাবেশে উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মো. আব্দুল্লাহ, খায়রুল ইসলাম দোয়েল, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, আফজল হোসেন, জহিরুল ইসলাম আলালসহ জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা।

এ সময় বক্তারা শিক্ষাঙ্গনে সহাবস্থান নিশ্চিত করা এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার দাবি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com