• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাদান ২ ছাত্র সংগঠন, এডিটেড পোস্ট নিয়ে সংঘর্ষ

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:৫০
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:৫০

960003 5

নাদান ২ ছাত্র সংগঠন, এডিটেড পোস্ট নিয়ে সংঘর্ষ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি প্রধান ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরকে ‘নাদান’ ও ‘অর্বাচীন’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি প্রধান ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরকে ‘নাদান’ ও ‘অর্বাচীন’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

ফয়েজ আহমেদ তৈয়্যব লেখেন, ‘কতটা নাদান এবং অর্বাচীন হলে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো ২ ছাত্র সংগঠন একটি বট পোস্ট ও এডিটেড পোস্ট নিয়ে মারামারিসহ বড়ো রকমের সংঘাতে লিপ্ত হয়।’

তিনি আরও বলেন, ফ্যাক্ট চেক না করে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার চলতে থাকলে সরকার ও বিরোধী দল উভয়েরই ক্ষতি হবে, আর এর সুযোগ নেবে অন্য কেউ। ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, এভাবে পরিস্থিতি তৈরি করে যেন এক ধরনের ‘পুতুল নাচের খেলা’ সফলভাবে পরিচালিত হচ্ছে, যেখানে সবাইকে ব্যবহার করা হচ্ছে সংঘাত, সহিংসতা ও ধ্বংসের খেলায়।

তার পোস্টে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার মধ্যে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন, এমনকি সাংবাদিকরাও রেহাই পাননি। এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

ডিজিটাল যাচাই-বাছাইয়ের এই সময়ে ফ্যাক্ট চেক না করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা হলে তা দিন দিন সংঘাত ও সহিংসতা বাড়াবে বলেও সতর্ক করেন ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেন, এভাবে চলতে থাকলে কোনো সমাধান পাওয়া যাবে না, বরং নিজেদের শক্তি ক্ষয় হবে এবং তাতে অন্যদেরই লাভ হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com