• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘মবের ভয়ে’ প্রকাশক পরিষদের সিলেট বইমেলা বাতিল!

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৪:৫৭
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৪:৫৭

965230 2

‘মবের ভয়ে’ প্রকাশক পরিষদের সিলেট বইমেলা বাতিল!

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিলেটে ‘মবের ভয়ে’ প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলা আয়োজনের অনুমতি দিয়ে আগের দিন বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শুক্রবার (২৪ এপ্রিল) থেকে ২ মে শনিবার পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এই অনুমতি বাতিল করেছে বলে একটি পত্র মারফত জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে প্রকাশক পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান, মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এমতাবস্থায় অনুমতি বাতিল করায় প্রকাশক পরিষদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেলার আয়োজকেরা পুলিশ প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি অবহিত করলেও অংশগ্রহণকারী প্রকাশনী সংস্থা সূত্র জানিয়েছে, একটি মহল থেকে মেলায় মব সৃষ্টির তৎপরতা ছিল।

প্রসঙ্গত, অন্তবর্তী সরকার আমলে গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ সিলেট বইমেলা আয়োজন করেছিল। তখনও অনুরূপভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল। অন্তবর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাঁধাগ্রস্ত হওয়ায় প্রকাশকসহ লেখকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। ‘স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতৃবৃন্দ’ ব্যানারে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি সিলেট বিভাগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য সাজন আহমদ সাজু এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুবায়ের আহমদ স্বাক্ষরিত একটি অভিযোগ বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর্ দাখিল করা হয়।

অভিযোগপত্রে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলায় ‘নিষিদ্ধ সংগঠনের’ সংশ্লিষ্টতা এবং বিতর্কিত প্রকাশনীকে স্থান দেওয়া হয়েছে উল্লেখ করে বলা হয়, ‘আমরা পুলিশ প্রশাসনের কাছে কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনের পদক্ষেপ কি হয় সেটা দেখে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যে কোনো মূল্যে কালচারাল ফ্যাসিস্ট, আওয়ামী দোসরদের বইমেলা প্রতিহত করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com