• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব নয়নের বিস্ফোরক মন্তব্য

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১০:৪২
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১০:৪২

9659820

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব নয়নের বিস্ফোরক মন্তব্য

মাগুরা প্রতিনিধি
ছবি সংগৃহীত
জামায়াত-শিবির এরা একটা জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে, যুবদল মাঠে নামলে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া ভিটারপাড়ায় আয়োজিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ষোলকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় স্থানীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নয়ন বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে তখনই জনগণ মাঠে নামে, যখন সন্ত্রাসীরা লাগামছাড়া হয়ে যায়। জামায়াত-শিবির একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তারা প্রতিটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, মানুষের হাত-পায়ের রগ কেটে দিতে চাচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি দখল করতে চাচ্ছে, জমিজমা দখল করতে চাচ্ছে, গরু-ছাগল দখল করতে চাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছিল রাজাকারদের মাধ্যমে, এখনো তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সময়ে জামায়াত কিছু সুযোগ-সুবিধা পেয়েছে বলে তারা মনে করছে তারা বড় কিছু হয়ে গেছে।’

নয়ন বলেন, ‘ছাত্রদল টুকটাকভাবে এসব মোকাবেলার চেষ্টা করছে। যুবদল যখন রাজপথে নামবে, তখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com