• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:৩১
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা খোলা বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সারজিস বলেন, ‘আপনি বিএনপি করেন, অন্য কোনো রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নাই। আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করব- আপনারা এনসিপিতে আসুন।’

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সবার জন্য এনসিপির দরজা উন্মুক্ত জানিয়ে সারজিস বলেন, ‘আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে- তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদের আহ্বান জানাই আপনারা আমাদের সঙ্গে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। আপনারা নতুন করে নিজেরা শক্ত থেকে পুরোনো সিন্ডিকেট ভেঙে ওই পুরোনো বন্দোবস্ত থেকে বের হয়ে এসে চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন; এনসিপি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করবে।’

এ সময় বিএনপির উদ্দেশে সারজিস বলেন, চাঁদাবাজিকে ধারণ করলে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এ জন্য আপনাদের এমন একটা পথ বেছে নিতে হবে যে পথ জনগণের আকাঙ্ক্ষার পথ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম