• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে: ফখরুল

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:০৮
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:০৮

96001 8

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে: ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতিতে অপচেষ্টা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এর নিন্দা জানান তিনি এবং নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

ফখরুল ইসলাম আলমগীর জানান, গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে শ্রমিকরা বঞ্চিত হয়েছেন, তাই শ্রমিকদের অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাবে।

তিনি আরও বলেন, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি সমাবেশ করবে এবং এটি শ্রমিক অধিকার রক্ষার পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকারের দিন হিসেবেও পালিত হবে।

সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা, সদস্য সচিব আবুল হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নুরুল ইসলাম নয়ন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিংসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com