• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়- পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:১৫
আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:১৫

96598521

ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়- পানিসম্পদ প্রতিমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও বসতি রক্ষা করা বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ।শনিবার বিকাল ৪ টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু ডান তীর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন কালে তিনি একথা জানান । এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান না আগামীতে বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক। এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি। এদিকে অবহেলিত শরীয়তপুর জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্থ স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়াা নুরুদ্দিন আহমেদ অপু। এসময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান সহ অন্যান্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com