• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:২৯
আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:২৯

966633332652

গাজীপুরে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শনিবার (২৫ এপ্রিল) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আন্দোলনকারীদের অভিযোগ, গত ২১ এপ্রিল একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফরহাদ হোসেন ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ফরহাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এর প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এতে শিক্ষার্থী, আহতদের স্বজন ও স্থানীয়রা অংশ নেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় আন্দোলনকারীরা হারুন অর রশিদের ছবিতে ফাঁসির দাবি জানান।

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক বলেন, ঝুট ব্যবসা নিয়ে হামলার প্রতিবাদে একটি পক্ষ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিচারের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে। তিনি আরও জানান, ঘটনায় উভয় পক্ষ মামলা করেছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ফরহাদ হোসেন ও হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com