নিজস্ব প্রতিনিধি
ছবি সংগৃহীত
বর্তমানে ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং নতুন কিছু জানা, কিছু দেখা, নিজের
স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখা ও সবার সাথে শেয়ার করা।
কি হয় একটা অ্যাডভেঞ্চারাস ভ্রমণের যাত্রায়? কখনো হঠাৎ ছবি তোলা, যাত্রায় ছোট বিরতি বা দিনের সাথে বদলে
যাওয়া আলো- মুহূর্তগুলো চলে যায় চোখের পলকে। আর দিন শেষে ক্লান্তি বা ব্যাটারি ব্যাকআপের কারণে তা
ক্যামেরাবন্দি করা হয়ে দাঁড়ায় বড় একটি চ্যালেঞ্জ। যা সহজ করে নতুন ভি৭০ এফই ও ভি৭০।
ভি৭০ এফই ভ্রমণের প্রতিটি মুহূর্ত নিরবচ্ছিন্নভাবে ক্যাপচার করে অনায়াসেই। এর ২০০ মেগাপিক্সেল ওআইএস
আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা ও ১/১.৫৬-ইঞ্চি এইচপি৫ সেন্সর দ্রুত গতিতে বা হঠাৎ তোলা ছবিতেও নিশ্চিত করে
স্পষ্টতা। দুরন্ত রাস্তা কিংবা দূরের স্থির পাহাড়, ভি৭০ এফই- এর ৩০ গুণ জুম ক্ষমতা এবং সিআইপিএ ৪.০
স্ট্যাবিলাইজেশন সবকিছুই রাখে স্থির ও পরিষ্কার।
অ্যাডভেঞ্চারের যাত্রায় ছবিতে আসতেই পারে অপ্রয়োজনীয় মানুষ, ভিড় বা অহেতুক কোনো বস্তু। এআই ইরেজ ৩.০ ও
এআই রিটাচ সহজেই তা সরিয়ে দিয়ে ছবিকে করে পারফেক্ট ও শেয়ারযোগ্য। আর এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ ব্যবহার
করে সাধারণ ছবিতে স্নো টাউন বা অরোরা-এর মতো ইফেক্ট যোগ করা যায়।
দিনশেষে ফোনের ব্যাটারি যাতে ছবি তুলতে বাধা না হয় তাই ভি৭০ এফই তে আছে ৭০০০এমএএইচ ব্যাটারি ও ৯০ওয়াট
ফ্ল্যাশচার্জ। স্লিম ডিজাইন আর মিউজ পার্পেল ও ওশান্ ব্লু রং ডিভাইসটিকে দেয় প্রিমিয়াম লুক। এছাড়াও আছে ৫
বছরের ব্যাটারি হেলথ-এর গ্যারান্টি।
শুধু ছবি তোলাই নয়, ছবিতে রং, ডিটেইলস ফুটিয়ে তোলে ফোনের ডিসপ্লে। ভিভো ভি৭০ এফই-এর ১.৫কে ইনফিনিটি
অ্যামোলেড ডিসপ্লে ও ১.৩৫ মিমি আল্ট্রা-ন্যারো বেজেল সেই অভিজ্ঞতাকে করে আরও সুন্দর, স্পষ্ট ও জীবন্ত।
এই নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার পেছনে রয়েছে ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর ও অরিজিন ওএস৬। যা শুটিং,
মাল্টিটাস্কিং ও শেয়ারিংকে করে তোলে স্মুথ। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং নিশ্চিত করে আউটডোর পরিবেশেও
নির্ভরযোগ্য ব্যবহার।
অন্যদিকে ভ্রমণে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা নিশ্চিত করে ভি সিরিজের ভি৭০। এতে রয়েছে অ্যারোস্পেস-গ্রেড ফ্রেম, স্লিম
বেজেল এবং ম্যাট ব্রাউন ফিনিশ, যা এটিকে দেয় স্টাইলিশ লুক। ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ৪কে
ভিডিও রেকর্ডিং এবং এআই স্টেজ মোড প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর, স্পষ্ট ও প্রফেশনালভাবে ধারণ করতে সাহায্য
করে।
সব মিলিয়ে, ভিভো ভি৭০ এফই ও ভি৭০ ভ্রমণ ফটোগ্রাফির দুই ধরনের অভিজ্ঞতা তুলে ধরে। ভি৭০ এফই সহজ ও
স্বতঃস্ফূর্তভাবে দৈনন্দিন মুহূর্তগুলো ধারণ করতে সাহায্য করে, আর ভি৭০ ব্যবহারকারীদের নিয়ে যায় আরও
পরিকল্পিত ও সিনেম্যাটিকভাবে গল্প বলার প্রফেশনাল অভিজ্ঞতায়।
ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট
সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির
উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক
তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও
দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে,
টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট
কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং
আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে
(ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য
আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো
স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।













