• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৬:১০
আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৬:১০

9600005 3

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন অপরিহার্য বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি জানান, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

দেশের মানুষের অধিকার রক্ষায় গণতন্ত্রকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সংসদ অধিবেশন কভার করতে গিয়ে সাংবাদিকদের নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, সেসব বিষয় তুলে ধরা হয়।

গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।

এ সময় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কোনো সাংবাদিক যেন কর্মহীন হয়ে আর্থিক কষ্টে মানবেতর জীবনযাপন না করেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংসদ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার হওয়ায় অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সংসদে কোনো ভুল বা অসঙ্গতি হলে তা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

চিফ হুইপ বলেন, সরকার যতদিন জনগণের কল্যাণে কাজ করবে, ততদিন গণমাধ্যমের সমর্থন প্রত্যাশা করে। পাশাপাশি সরকার কোথাও ভুল করলে তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি পুনর্ব্যক্ত করেন, সংবিধান সংশোধন ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সরকার জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান চিফ হুইপ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com