• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৯:২৭
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৯:২৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, চীনের সঙ্গে বিএনপির ঐতিহ্যগত সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়েও এই সম্পর্ক সুদৃঢ় ছিল বলে তিনি স্মরণ করেন।

বৈঠকে সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে শিক্ষা খাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এবং তৈরি পোশাক, টেক্সটাইল ও ইলেকট্রনিক ডিভাইস খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

চীন বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করছে বলে জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, হাই-টেক ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ার, আইসিটি, ই-ভেহিকলস, ম্যানুফ্যাকচারিং, কৃষি-বীজ ও সার খাতে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারে চীন ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে দেশটি। মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতের উন্নয়ন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা, এবং তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। শ্রমবাজারে এক্সচেঞ্জ প্রোগ্রাম, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষায় প্রশিক্ষণ এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নেও চীন কাজ করতে আগ্রহী বলে জানায়।

বৈঠকে চাইনিজ ইপিজেড স্থাপনের সম্ভাবনা, বিভিন্ন উন্নয়নের প্রকল্পে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে আলোচনা। বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে চীন প্রস্তুত রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম উন্নয়ন, ইলেকট্রিক-বাস চালু, শিক্ষার্থীদের বৃত্তি প্রদাণ কার্যক্রম আরো বাড়ানো এবং স্কিল ডেভেলপমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে চীন বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম