• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১:২২
আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১:২২

96000036

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জীবনে এখন বসন্তের হাওয়া। নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেছেন। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে গৌরীর সাহচর্যেই তিনি খুঁজে পেয়েছেন দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মানসিক স্থিরতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে কথা বলেছেন। গত বছর নিজের জন্মদিনে গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার জানালেন মনের গহীনের কথা। আমির বলেন, ‘গৌরী আমাকে শান্তি দিয়েছে। এই সম্পর্কে আমি এমন এক প্রশান্তি অনুভব করছি, যা আগে কখনো পাইনি।’

নিজের জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, গৌরীকে পাওয়ার পর তিনি নিজেকে অনেকটা ‘সম্পূর্ণ’ মনে করছেন। এই সম্পর্ক তাকে নতুন করে মানসিক শক্তি ও স্থিতি দিয়েছে। সাক্ষাৎকারে নিজের অতীতের দুই বিয়ে নিয়েও কথা বলেন আমির খান।

প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও তাদের প্রতি শ্রদ্ধা হারাননি তিনি। আমির জানান, রীনা ও কিরণ উভয়ের সঙ্গেই তার সম্পর্ক আজও অত্যন্ত সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ। বিচ্ছেদ মানেই যে তিক্ততা নয়, আমির তার বাস্তব উদাহরণ তৈরি করে রেখেছেন।

তবে সাফল্যের চূড়ায় থাকলেও বাবা হিসেবে নিজেকে শতভাগ নম্বর দিতে পারছেন না এই সুপারস্টার। নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা স্বীকার করে আমির আক্ষেপের সুরে বলেন, ‘কাজের নেশায় আমি আমার দুই সন্তান জুনায়েদ ও ইরাকে যথেষ্ট সময় দিতে পারিনি। এক সময় এমনও হয়েছে যে, নিজের সন্তানদের চেয়ে পরিচালকদের সঙ্গে বেশি সময় কাটিয়েছি আমি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com