• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ২:০০
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ২:০০

9659326

আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না: মুক্তিযুদ্ধমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা কোনো দুর্নীতিতে যাব না। আমাদের সরকারের আমলে কোনো টাকা পাচারে যাব না। যেসব শিল্প কারখানা আগের সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, সেসব শিল্প কারখানা আবার চালু করব।

শুক্রবার (১ মে) বিকালে টাঙ্গাইলের সখীপুর তালতলা চত্বরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। গত ১৫ বছরে আওয়ামী লীগের আমলে অফিশিয়ালি ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আরও ২৮ লাখ কোটি টাকা আনঅফিশিয়ালি পাচার হয়েছে। আর সেই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে গেছে, কিন্তু এত বড় ধসে ১৮ মাসে তারা কিছুই করতে পারেনি।

তিনি বলেন, আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততা আর নিষ্ঠার সঙ্গে শুরু করে দিয়েছি, যাতে করে আগামী বছর গড়াতে না গড়াতেই দৃশ্যমান হয় যে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে গেছে। আর তখনই আমাদের বাংলাদেশের শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পেয়ে যাবে এবং আমরা সেটাকে নিশ্চিত করব।

আহমেদ আযম খান বলেন, আমরা বিশ্বাস করি শ্রমিক যখন তার ন্যায্য পাওনা নিয়ে দাঁড়িয়ে যাবে, কৃষক যখন স্বচ্ছল হয়ে যাবে, বাংলাদেশের শিল্প কারখানা যখন দাঁড়িয়ে যাবে, সব সেক্টর যখন স্বনির্ভর হয়ে যাবে, তখনই বাংলাদেশ বিশ্বের বুকে স্বনির্ভর দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিন মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com