জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
সোমবার (৪ মে) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর মাঝে রেইনকোটসহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে।
যারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন, ভবিষ্যতে তাদের আরো সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শফিকুল ইসলাম খান বলেন, আসন্ন বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেন কর্মীরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। সিটি করপোরেশন সব সময় পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকবে।

