• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের কুলখানি অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১২:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১২:৫০

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের কুলখানি অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বাদ আছর রাজধানীর গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য এম এ মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাব-এর সভাপতি হাসান হাফিজ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. হারুন আল রশীদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমার আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমা বেগম জেবুন নেছার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, গত ৬ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেন। পরে ময়মনসিংহ ও দিনাজপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।