• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শাহ আলী মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি এনসিপির

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬ ৯:৪০
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬ ৯:৪০

963333696

শাহ আলী মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি এনসিপির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
শাহ আলী মাজারে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করেছে।

শনিবার (১৬ মে) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলটি মাজার পরিদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান, জায়েদ বিন নাসের, যুবশক্তির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতা তাহমিনা শারমিন যূথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম, শাহ আলী থানার প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় তারা মাজার জিয়ারতের পাশাপাশি আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বর্ণনা শোনেন। এরপর নেতারা শাহ আলী থানার অফিসার ইন চার্জের সঙ্গেও সাক্ষাৎ করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সারোয়ার তুষার গত দুই বছরে মাজার হামলার সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট। ফিলিপনগরের ঘটনায় সরকারি দলের নেতাদের জড়িত থাকার প্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে মব শব্দের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এভাবে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে সরকার দায় এড়াতে পারবে না।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী বাগদাদীর (রহ.) মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com