• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কারিনা কায়সারের জানাজার পর এনসিপির বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:৩১
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:৩১

9604 3

কারিনা কায়সারের জানাজার পর এনসিপির বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন তার সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। এদিকে জানাজায় অংশ নিয়ে ফিরে যাওয়া সময় বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

রবিবার (১৭ মে) রাত সাড়ে ১০টায় জানাজায় অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

রাত সোয়া ১০টায় সেনাবাহিনীর লাশবাহী গাড়িতে করে কারিনার মরদেহ সেখানে পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করে বক্তব্য দেন বাবা কায়সার হামিদ ও মা লোপা কায়সার।

পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যান। এসময় মিছিলে আরও ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

মিছিল থেকে ‘জুলাইয়ের কারিনা, লও লও লও সালাম’, ‘বিপ্লবী কারিনা, লও লও লও সালাম’, ‘অভ্যুত্থানের কারিনা, লও লও লও সালাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব, ইনকিলাব’, ‘ফ্যাসিস্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

কারিনার প্রথম জানাজা বাদ মাগরিব (বনানী ডিওএইচএস মাঠে) ও দ্বিতীয় জানাজা বাদ এশা (বনানী দরবার শরীফ) অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com