• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীর সব কাজে শহিদ জিয়ার ছায়া: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬ ৫:০৭
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ৫:০৭

প্রধানমন্ত্রীর সব কাজে শহিদ জিয়ার ছায়া: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

প্রধানমন্ত্রীর সব কাজে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া রযেছে বলে জানিয়েছেন সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিতের প্রয়োজন, যা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মাণ করে গেছেন। সেই ধারাবাহিকতাই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

বুধবার (২০ মে) সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট বিভাগের চার জেলার বিজয়ী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সিলেট আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘১৯৭৮ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেন, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।’

মন্ত্রী আারিফুল হক চৌধুরী বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করাই নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এ কিশোর খেলোয়াড়রাই আগামী দিনে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবান্বিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে ভূমিকা রাখবে।’

সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে চার জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সিলেট অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুটবলে কিক দিয়ে মাঠে প্রতিযোগিতার সূচনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com