• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অন্যায় করলে দল–নির্দল কেউ ছাড় পাবে না : সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬ ৪:১৫
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ৪:১৫

960000235

অন্যায় করলে দল–নির্দল কেউ ছাড় পাবে না : সমাজকল্যাণমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

মাদক, নারী ও শিশু নির্যাতন, দখলদারি এবং চাঁদাবাজির মতো অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপরাধে জড়িত ব্যক্তি দলীয় হোক বা নির্দল—কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

শুক্রবার (২২ মে) বেলা ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট রাণীগঞ্জ এসএসডিতে খাদ্য বিভাগের আয়োজনে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। শিশু রামিসাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা আর যেন কোথাও না ঘটে, সে জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ফায়দা লুটতে না পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আইনের বাইরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া সম্ভব নয়। দেশে আইন ও আদালত রয়েছে। সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচার সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, আদালতে যেন সঠিকভাবে প্রমাণ উপস্থাপন করা যায়, সে জন্য মামলাগুলো যথাযথভাবে প্রস্তুত করা হচ্ছে। আবেগতাড়িত হয়ে কথা বললে চলবে না, আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, ঘোড়াঘাট–হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তার, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও মিলমালিকেরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com