• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি চাইবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬ ৩:০৭
আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ৩:০৭

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি চাইবে সরকার: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারকাজে আদালতের কাছে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আর্থিক সহায়তার চেক ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা।

ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

মামলার দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই জট তৈরি হয়েছে।

এ সময় তিনি রামিসা হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

জেলা বিএনপির সভাপতি মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।