• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মালয়েশিয়া হয়ে চীনে যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:১৯
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:১৯

JA9602 1

মালয়েশিয়া হয়ে চীনে যাবেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়ায়। আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। মালয়েশিয়া থেকে তারেক রহমান সরাসরি চীন সফরে যাবেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর চীন দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ ধরে মালয়েশিয়া সফরের বিষয়টি সামনে আনে সরকারের শীর্ষ মহল। এরপর থেকেই সফরটি নিয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় এবং একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, মালয়েশিয়া সফরে শ্রমবাজার খোলা, প্রবাসী কল্যাণ, রেমিট্যান্স বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), হালাল ফুড সার্টিফিকেশন এবং শিক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও নিয়োগ-প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা গুরুত্ব পাবে। বর্তমানে প্রায় ৯ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজ করছেন। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। সরকার এ সম্পর্ককে আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে।

অন্যদিকে মালয়েশিয়া সফর শেষে সেখান থেকে আগামী ২৩ থেকে ২৬ জুন সরাসরি চীন সফর করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর চীন সফরকালে তিস্তা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হতে পারে। এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

সরকারের নীতিনির্ধারকদের মতে, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কূটনীতি, প্রবাসীকল্যাণ ও আঞ্চলিক ভারসাম্যপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়েই নতুন সরকার বৈদেশিক নীতি পরিচালনা করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com