• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেতে পারবেন ৩৬ দেশে

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬ ১২:০৮
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১২:০৮

ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেতে পারবেন ৩৬ দেশে

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে এখন ৯৬তম স্থানে নেমেছে, যা আগের তালিকায় ছিল ৯৫তম।

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর মে মাসে প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে ভিসা ছাড়াই বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এই তালিকায় ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, কম্বোডিয়া, ফিজি, জ্যামাইকা, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, সেশেলস, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভানুয়াতু, সামোয়া, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জিবুতি, মাদাগাস্কারসহ আরও কয়েকটি দেশ ও দ্বীপ রাষ্ট্র।

কিছু ক্ষেত্রে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান, আবার কিছু দেশে ই-ভিসার মাধ্যমে প্রবেশের সুযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক পাসপোর্ট শক্তির তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

তৃতীয় অবস্থানে আছে সুইডেন। চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের একাধিক দেশ—যেমন বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি দেশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com