• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

না’গঞ্জে সরকারী ভিক্টোরিয়া হাসপাতালেরপরিবেশ দেখে বিক্ষুদ্ধ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬ ৬:১৯
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬ ৬:১৯

969869

না’গঞ্জে সরকারী ভিক্টোরিয়া হাসপাতালেরপরিবেশ দেখে বিক্ষুদ্ধ স্বাস্থ্যমন্ত্রী

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, একটা হাসপাতালে মন্ত্রী আসবে ডিজি আসবে সচিব আসবে। আমি দেখলাম আপনাদের হাসপাতাল, আমি দুঃখ নিয়েই বলছি আমি এটি আশা করিনি। বাংলাদেশের অনেক জেলায় গিয়েছি। অন্তত আমার ঘরে হলেও পরিষ্কার করে রেখেছে, আপনি সেটা করেননি।
রবিবার (১৪ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনাকে পরশুদিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম। সকল কালো পাতিল ভাঙারির কাছে ভেঙে বিক্রি করবেন। সকল মালামাল যা রেখেছেন। এখানে দাহ্য পদার্থ ও অপ্রয়োজনীয় জিনিস রেখেছেন, যদি আগুন লাগে মানুষ বাঁচবে না, কেউ নেভাতেও যাবে না। কত কোটি টাকার মাল এখানে? ।
এরকম কালো পাতিল আপনার বাসায় রাখবেন? এগুলোতে রান্না করে মানুষকে খাওয়াবেন? হতে পারে তারা গরীব, আমি এটা দেখতে চাই না।
মাননীয় এমপি সাহেব আপনি সভাপতি। আমি অনুরোধ করবো আগামী পরশুদিন আপনি ডিসি সাহেবকে নিয়ে রান্নাঘর, বাথরুম দেখবেন। পরশুর মধ্যে এগুলো অপসারণ করতে হবে।
তিনি বলেন, আপনি চার বছর ধরে এখানে সেবা দিচ্ছেন, প্রশ্ন করলে অন্য দিকে তাকিয়ে থাকেন, কেন?। আপনাকে জানতে হবে সবকিছু। অতীতের মত কোন কর্মকর্তারা থাকতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী পরিবর্তন আনতে চান। এটা আগের সরকারের মত না। সরকারের সকল কর্মকর্তাদেরও ভিন্নভাবে ভাবতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com