• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে কমেছে তেলের দাম, বাজারে স্বস্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১২:৫১
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১২:৫১

96598520 4

যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে কমেছে তেলের দাম, বাজারে স্বস্তি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা যুদ্ধ অবসান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করার পর বাজারে সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ কমে যায়। এর ফলে তেলের দামে পতন দেখা গেছে।

বৃহস্পতিবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে নেমে আসে। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে দাঁড়ায় ৭৫.৮১ ডলার প্রতি ব্যারেলে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই পথ পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে আশঙ্কা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com