• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৫:১৯
আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৫:১৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং সতর্কতামূলক অবস্থান জানান দিতে রাজধানীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

মঙ্গলবার (২৩ জুন) শান্তিনগর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সেই অর্থ ব্যবহার করে তারা এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করুন।”

তুহিন আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং দেশবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকবে।

মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।

এসময় উপস্থিত ছিলেন– ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।