• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:৩৩

96000054

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

প্রবাসীদের মালয়েশিয়ার আইন-কানুন মেনে চলার পাশাপাশি বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন যুবদল মালয়েশিয়া শাখার নেতারা।

রোববার (২৮ জুন) মালয়েশিয়ার ক্লাং শহরের কাম্পুং জাওয়া শাখা যুবদলের কর্মী সভায় এ আহ্বান জানান মালয়েশিয়া শাখা যুবদলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

তিনি বলেন, একজন প্রবাসীর দায়িত্ব হলো যে দেশে অবস্থান করছেন, সে দেশের আইন মেনে চলা। এতে যেমন ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হয়, তেমনি দেশের ভাবমূর্তিও অক্ষুণ্ন থাকে। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।

কর্মী সভায় শাকিল আহমেদের সভাপতিত্বে এবং রুবেল আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া শাখা যুবদলের সাধারণ সম্পাদক মো. রমজান আলী।

সভায় আরও বক্তব্য দেন কাম্পুং জাওয়া শাখা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আমির, সাধারণ সম্পাদক কবির উদ্দিন পাঠান, যুবদল নেতা হিরণ খান, নাইমুল আবেদ শিমুল, বাচ্চু এরশাদ, মিলনসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। তারা বিশ্বাস করেন, প্রবাসীদের বিনিয়োগ দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন— যুবদল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি শেখ মো. সেলিম, নাজমুল হোসেন, খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, কাম্পুং জাওয়া শাখা যুবদলের মাওলানা শাহ্-পরান, মোস্তাফিজ রহমান, মোস্তফা, মোহাম্মদ রারেক, মালেক হোসেন, আশরাফুল, মোহাম্মদ আজিজুল, শাহিন আহমেদ, এনামুল, স্বপন, জুনায়েদ, শাহাদাতসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com