• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৯:১২
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৯:১২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ড।

রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নে চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, সরকার বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক ও সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তরে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে দক্ষতা উন্নয়ন, যোগ্যতার স্বীকৃতি, নৈতিক নিয়োগ, গন্তব্য দেশগুলোতে অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং দেশে ফেরা অভিবাসীদের টেকসই পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের ধারাবাহিক কারিগরি সহায়তা ও সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে সরকারের অভিবাসন-সংক্রান্ত অগ্রাধিকার বাস্তবায়নে সংস্থাটির আরও বিস্তৃত সহযোগিতা কামনা করেন।

জবাবে ড. লরা নিকোল টম-বন্ড অভিবাসন সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি সরকারের দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার ও প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সঙ্গে আইওএমের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশে কার্যকর অভিবাসন সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।