• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৫:০০
আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৫:০০

960000052

শরীয়তপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

শরীয়তপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
শরীয়তপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিস উপলক্ষে জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন এর উদ্যোগে আজ সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর-১ আসনের এমপি সাঈদ আহমেদ আসলাম এর নেতৃত্বে সকাল ১০টায় একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু,অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান, সহকারী পুলিশ সুপার মুহিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, বিআরডিবি উপপরিচালক সুপ্রিয়া বর,শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, বিআরডিবি সভাপতি মাহবুব আলম তালুকদারসহ পল্লী উন্নয়ন এর সদস্যবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com